উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জ ব্লকের ১০০ জন পিছিয়ে পড়া দুস্থ্য সংখ্যালঘু মহিলাদের ঘড় নির্মানের সংশয় পত্র দেওয়া হল শুক্রবার

পিছিয়ে পড়া দুস্থ্য সংখ্যালঘু মহিলাদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে ঘড়ের সংশয় পত্র মহিলাদের প্রদান করা হল শুক্রবার। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ ব্লকের ৮টি অঞ্চলের ১০০ জন পিছিয়ে পড়া দুস্থ্য সংখ্যালঘু মহিলাদের ঘড় নির্মানের সংশয় পত্র দেওয়া হয়। এই ঘড় নির্মানের জন্য তিনটি দফায় ১লক্ষ ২০ হাজার টাকা করে পাবে সংখ্যালঘু মহিলা উপভোক্তারা। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জাকারিয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ-সভাপতি রুস্তম আলী, বিশিষ্ট সমাজসেবী দধীমোহন দেবসর্মা । কালিয়াগঞ্জের ৮টি অঞ্চলের জন্য ১৫০ জন মহিলার নাম নথিভক্ত করা হলেও আজ ১০০ জন মহিলাদের ঘড়ের সংশয় পত্র প্রদান করা হয়। আগামীতে বাকিদের সংশয় পত্র প্রদান করা হবে বলে জানা যায়। ঘড় পেয়ে খুশি পিছিয়ে পড়া দুস্থ্য সংখ্যালঘু মহিলারা। 

        বিডিও মহম্মদ জাকারিয়া জানান, পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের ৮টি অঞ্চলের ১৫০ জন মহিলার নাম নথিভক্ত করা হয়েছে। আজ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০০ জন পিছিয়ে পড়া দুস্থ্য সংখ্যালঘু মহিলাদের ঘড় নির্মানের জন্য ১লক্ষ ২০ হাজার টাকার সংশয় পত্র দেওয়া হয়। বাকিদের পড়ে দেওয়া হবে বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/AZ4mIcPAWLE